শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

খেলা

নারী এশিয়া কাপ রাইজিংস স্টার্সে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ এ দল। অল্প পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিং করেছেন টাইগ্রেসরা। তাতে জয়৪ রানে।ব্যাংককে

2026-02-14T17:27:21+00:00
2026-02-14T17:27:49+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম  আপডেট: ১৪.০২.২০২৬ ৫:২৭ পিএম
সংগৃহীত ছবি
নারী এশিয়া কাপ রাইজিংস স্টার্সে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ এ দল। অল্প পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিং করেছেন টাইগ্রেসরা। তাতে জয়  ৪ রানে
 

ব্যাংককে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।

Advertisement
১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। 


নতুন বলে দারুণ বোলিং করেছেন শরিফা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা। তাতে পাওয়ার প্লেতে ৩৪ রান করতেই ২ উইকেট হারায় লঙ্কানরা।

মাঝের ওভারগুলোতে স্পিনাররা ভালো করেছেন। বিশেষ করে জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশর আগেই ৮ উইকেট হারায় শ্রীলঙ্কা। ডেথ ওভারে দুর্দান্ত ছিলেন লতা মন্ডল।

এর আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। ১৯ বলে ১৭ রান করে শামিমা সুলতানা আউট হলে ভাঙে ৪৮ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার ইশমা করেছেন ৩০ রান। তিনে নেমে শারমিন করেছেন ২৯ রান। এরপর আর কেউই বলার মতো কোনো রান করতে পারেননি।

সময়ের আলো/এআর
  বিষয়:   শ্রীলঙ্কা  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: