ঢাকা-১৩ আসনের ভোটে জনগণের প্রকৃত মতের প্রতিফলন হয়নি: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-১৩ আসনের নির্বাচনে জনগণের প্রকৃত মতের প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেনজামায়াত জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল

2026-02-14T17:51:25+00:00
2026-02-14T17:51:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ঢাকা-১৩ আসনের ভোটে জনগণের প্রকৃত মতের প্রতিফলন হয়নি: মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম 
জামায়াত জোট মনোনীত প্রার্থী মামুনুল হক। ছবি : সংগৃহীত
ঢাকা-১৩ আসনের নির্বাচনে জনগণের প্রকৃত মতের প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

আজ (শনিবার) সকালে নির্বাচন কমিশনে অভিযোগ জানান তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান।

মামুনুল হকের অভিযোগ ঢাকা-১৩ আসনে ফলের ব্যবধান ২ হাজারের মতো হলেও ভোটের ব্যালটে প্রতীকগুলো পাশাপাশি হওয়ায় ৪ হাজারের বেশি ভোট বাতিল হয়। অনেক কেন্দ্রে রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সাক্ষর নেয়া হয়নি জানিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারসহ কারচুপির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

এসময় তিনি বলেন, ‘বেশকিছু কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছিল। অনেক রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সাক্ষর না নিয়েই বের করে দেয়া হয়। আর প্রতিদ্বন্ধী প্রার্থীদের ভোট গণনার সময় অন্য এজেন্ট দেয়া হয়। কিছু কিছু জায়গায় পোলিং এজেন্ট থেকে সাক্ষর নেয়া হলেও পরে তা আবার কাটছাঁট করা হয়।’

তিনি আরও বলেন, ‘ঢাকা-১৩ আসনের ভোট ব্যালটে ৯ প্রার্থীর প্রতীক আলাদা কলামে থাকলেও পাশাপাশি হওয়ায় ভোটার বিভ্রান্ত হয়েছে। তাই একই সঙ্গে ৪ হাজারের বেশি ভোট বাতিল হয়েছে।’

ভোটের ব্যবধান প্রসঙ্গে তিনি বলেন, ‘সবকিছু বিবেচনায় নিলে আমার ধারণা অন্তত ৫ হাজারের বেশি ভোটের ব্যবধান হবে।’ অভিযোগ আমলে না নিলে সেক্ষেত্রে রাজপথ এবং আদালতের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে জানান তিনি।

/এমএইচআর


  বিষয়:   ঢাকা-১৩  মামুনুল হক 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: