যুক্তরাষ্ট্র ইউরোপকে আলাদা করতে চায় না, বরং সম্পর্ক পুনরুজ্জীবিত করে শক্তিশালী ইউরোপের সঙ্গে কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনের দ্বিতীয় দিন নিজের বক্তব্যে তিনি এ কথা বলেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রুবিও বলেন, ‘‘শীতল যুদ্ধ শেষ হওয়ার পর ‘ইতিহাস শেষ’ হয়ে গেছে বলে যে ভাবনা চলে এসেছে—তা খুবই ভুল ধারণা।’’
তিনি বলেন, ‘এই পথে যুক্তরাষ্ট্র একাই এগোতে প্রস্তুত, কিন্তু মূল লক্ষ্য হলো ইউরোপের সঙ্গে নতুন অংশীদারিত্ব গড়ে তোলা। তার কথায় স্পষ্ট যে, পরিকল্পনা হলো ইউরোপকে এই নতুন মিশনে যুক্ত করা।’
তিনি আরও বলেন, ‘আমরা আলাদা হতে চাই না, আমরা একটি পুরোনো বন্ধুত্বকে নতুনভাবে প্রাণবন্ত করতে চাই এবং মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সভ্যতা পুনর্নির্মাণ করতে চাই। আমাদের লক্ষ্য একটি শক্তিশালী ইউরোপ।’
বক্তব্যে নিজের প্রশাসনের কিছু নীতির সমালোচনা করে রুবিও বলেন, ‘ইমিগ্রেশন বা অভিবাসন নিয়ে প্রশাসনের অবস্থা সমাজের অস্থিতিশীলতার কারণ।’
সময়ের আলো/কেএইচও