তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান বিজয়ী হয়ে একই আসনের প্রার্থী সানজিদা

2026-02-14T18:41:03+00:00
2026-02-14T18:41:03+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ১০৬)
তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান বিজয়ী হয়ে একই আসনের প্রার্থী সানজিদা ইসলাম তুলির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তুলির মা কান্নায় ভেঙে পড়েন এবং আরমানের কাছে তার নিখোঁজ সন্তান সুমনকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর নাখালপাড়ায় সুমনের বোন সানজিদা ইসলাম তুলির বাসভবনে সাক্ষাৎ করেন ব্যারিস্টার আরমান। এ সময় আরমানের সঙ্গে তার স্ত্রীও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ‘আয়নাঘর’ থেকে ফিরে আসা ব্যারিস্টার আরমান আবেগঘন পরিবেশে বলেন, ‘আমি যখন আয়নাঘর থেকে দীর্ঘ সময় পর মুক্তি পাই, তখন জানতে পারি প্রথম মায়ের ডাক নামে সংগঠনের কথা বলে-যারা সার্বক্ষণিক আমার পরিবারের খোঁজ খবর নেয়।’ 

তিনি বলেন, ‘আমার নিখোঁজ থাকাকালীন এই পরিবারটি আমার মায়ের পাশে দাঁড়িয়েছিল। সুমনের পরিবার গুমের শিকার হওয়া পরিবারগুলোকে আন্দোলন করতে শিখিয়েছে, সাহস দিয়েছে। আমার অনেক নিকটাত্মীয় বিপদের সময় যোগাযোগ না রাখলেও এই পরিবারটি আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাজনীতির অনেক ঊর্ধ্বে। আমি আজীবন এই পরিবারের কাছে কৃতজ্ঞ থাকব।’


গুমের শিকার ব্যক্তিদের বিচার নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি আরও বলেন বলেন, ‘সুমন ভাইয়ের মতো শত শত পরিবার আজও জানতে পারেনি তাদের সন্তানদের ভাগ্যে কী ঘটেছে। গুমের সঙ্গে যারাই জড়িত থাক না কেন, তারা যত বড় পরাশক্তিই হোক তাদের বিচারের আওতায় না আনা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’

এসময় সানজিদা ইসলাম তুলির মা বলেন, আমার সুমনকে বের করতে হবে। এটা আমার আবদার। আরমান তো এখন এমপি হয়েছে; আরমানের সঙ্গে আমার অনেক আগে থেকে পরিচয়। আমি মিরপুর গেলে সবার প্রথমে আরমানের বাসায় যাবো।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   তুলি  সাক্ষাৎ  ব্যারিস্টার আরমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: