ভালোবাসা ও বসন্তের রঙে রঙিন কুড়িগ্রাম

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

আজ বিশ্ব ভালোবাসা দিবস। বসন্তের প্রথম দিন। ঋতুর এই রঙিন সূচনা আর ভালোবাসার আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছেন

2026-02-14T18:58:14+00:00
2026-02-14T19:09:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভালোবাসা ও বসন্তের রঙে রঙিন কুড়িগ্রাম
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৮ পিএম  আপডেট: ১৪.০২.২০২৬ ৭:০৯ পিএম
কুড়িগ্রামে ভালবাসা আর বসন্ত দিবসে মাতোয়ারা তরুণ-তরুণী। ছবি : সময়ের আলো
আজ বিশ্ব ভালোবাসা দিবস। বসন্তের প্রথম দিন। ঋতুর এই রঙিন সূচনা আর ভালোবাসার আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছেন অনেকেই। গতকাল থেকেই বসন্তের সাজে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে।

আজ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রিয় মানুষদের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নিচ্ছেন অনেকেই। দিবস পালনে অনেকেই সোচ্চার হয়ে উঠেছেন।

কুড়িগ্রামেও সর্বস্তরের মানুষজন মেতে উঠেছেন বসন্তকালীন এ ভালোবাসা উৎসবে। নানা রঙে সেজেছে এখানকার তরুণ ও তরুণীরা। জেলা শহরের কলেজ মোড় এলাকায় দিবসটি উপলক্ষে বাহারী ফুল ও পুষ্পমাল্য নিতে নিজেদের প্রিয় মানুষটির জন্য ফুলসহ ফুলের মালা কিনতে এসেছেন অনেকেই। ভালোবাসা বিনিময়ে অনেকেই মেতে উঠেছেন।

পৌর শহরের কলেজ শিক্ষার্থী ইয়ানুর বেগম জানান, বিশ্ব ভালোবাসা ও বসন্ত বরণের এ দিনে কুড়িগ্রামসহ দেশবাসীকে শুভেচ্ছা জানাই। ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। এ দিনটি ভালোবাসায় ভরে উঠুক প্রিয় মানুষরা।

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের কাশেম বাজার এলাকার চাকরিজীবী আজিজুর রহমান জানান, আমাদের সংস্কৃতিতে এরকম একটি দিনে ভালোবাসার প্রতি শ্রদ্ধাবোধ রেখে তা পালন করা প্রয়োজন। আমি মনে করি এ দিবসে শুধু প্রেমিক-প্রেমিকা নয়, স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি ও বাবা-মায়ের ভালোবাসাও এর তাৎপর্য বহন করে।

এদিকে, জেলায় প্রতি বছরের ন্যায় বসন্তকে নিয়েও শুভেচ্ছা ও ভালোবাসার অন্ত নেই। বিভিন্ন বয়সী তরুণ-তরুণীরা তাদের প্রিয় মানুষকে ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানাতে ফুল কিনছেন। নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ করছেন কাছ থেকে। দিবসটি ঘিরে কুড়িগ্রামে সকল শ্রেণি-পেশার মানুষ যেন উৎসবমুখর হয়ে উঠেছেন।

জেলা সদরের ধরলা সেতুতে নদীর দৃশ্য ও সেতু দেখতে এসেছেন অনেকেই। দিবসটি ঘিরে সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ কেউ সেলফি তুলছেন। ফুল ও ফুলের মালা উপহার দিচ্ছেন অনেকেই। এ যেন এক মিলনমেলায় পরিণত হয়েছে দিবসটি ঘিরে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   বিশ্ব  ভালোবাসা  দিবস  কুড়িগ্রাম  বসন্ত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: