ভালোবাসা দিবসে প্রাণীর পাশে সেবার হাত

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠিতে ভিন্নভাবে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উদযাপন করে ভালোবাসা ও মানবতার বার্তা ছড়িয়ে আত্মপ্রকাশ করেছে সেবার হাত মানবিক সংগঠন। এই দিনটিকেই

2026-02-14T19:10:54+00:00
2026-02-14T19:10:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভালোবাসা দিবসে প্রাণীর পাশে সেবার হাত
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১০ পিএম 
সেবার হাত মানবিক সংগঠন। ছবি : সময়ের আলো
ঝালকাঠিতে ভিন্নভাবে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উদযাপন করে ভালোবাসা ও মানবতার বার্তা ছড়িয়ে আত্মপ্রকাশ করেছে সেবার হাত মানবিক সংগঠন। এই দিনটিকেই প্রতিষ্ঠা দিবস হিসেবে গ্রহণ করে সংগঠনটি তাদের প্রথম কর্মসূচির মাধ্যমে সমাজসেবার যাত্রা শুরু করে।

শহরের অলিগলি ঘুরে অবহেলিত ও অভুক্ত কুকুরদের খুঁজে খাবার ও ভালোবাসা পৌঁছে দেন সংগঠনটির একদল মানবিক তরুণ।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক প্রিতম দাস চয়ন, সহ-সমন্বয়ক দিপক দেবনাথ তন্ময়, সদস্য কুশল সাহা, সদস্য নাঈম হোসেন রাব্বি, সদস্য অর্ঘ্য দেবনাথ এবং সদস্য নয়ন চন্দ্র শীল।

এ বিষয়ে প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক প্রিতম দাস চয়ন বলেন, ভালোবাসা থাক বোবা প্রাণিগুলোর জন্যও। প্রাণীগুলো বোধগম্য, বুদ্ধিমান, সংবেদনশীল এবং আনন্দদানকারী। আমরা বাচ্চাদের যেভাবে যত্ন নিই, তেমনি তাদেরও যত্ন নেওয়া উচিত।

সংগঠনটির এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ঝালকাঠি  মানবতা  সংগঠন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: