জামায়াতের পক্ষে ভোট চাওয়ায় যুবককে হাতুড়িপেটা, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় জামায়াতের সমর্থক মো. আসাদ নামে এক যুবককে হাতুড়িপেটা করা হয়েছে। তার বসতঘরেও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিএনপির

2026-02-14T19:19:03+00:00
2026-02-14T19:41:36+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
জামায়াতের পক্ষে ভোট চাওয়ায় যুবককে হাতুড়িপেটা, অভিযোগ বিএনপির বিরুদ্ধে
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৯ পিএম  আপডেট: ১৪.০২.২০২৬ ৭:৪১ পিএম
চিকিৎসাধীন আহত যুবক মো. আসাদ। ছবি : সময়ের আলো
ঝালকাঠির রাজাপুর উপজেলায় জামায়াতের সমর্থক মো. আসাদ নামে এক যুবককে হাতুড়িপেটা করা হয়েছে। তার বসতঘরেও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঠিপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারে দাবি, ত্রয়োদশ নির্বাচনে জামায়াতের পক্ষে ভোট চাওয়া হামলার শিকার হয়েছেন ওই যুবক।

আহত মো. আসাদ শুক্তাগর ইউনিয়নের কাঠিপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আসাদ নৈকাঠি বাজার থেকে বাড়ি ফেরার সময় আগে থেকে ওত পেতে থাকা বাদল ডাকুয়ার নেতৃত্বে রুহুল, রাব্বি, মেহেদী, দেলোয়ার মুন্সী, মামুন, রাকিব ও সুমনসহ আরও কয়েকজন মো. আসাদের ওপর হামলা চালায়।  এ সময় আসাদকে হাতুড়ি দিয়ে মারধর করা হয় এবং হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ এসে আহত আসাদকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।


ভুক্তভোগী পরিবার জানায়, হামলাকারীরা বসতঘরেও ভাঙচুর চালিয়েছে। তাদের দাবি, সংসদ নির্বাচনে জামায়াতের পক্ষে ভোট চাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, কাঠিপাড়া এলাকায় একজনকে পিটিয়ে আহত করার বিষয়টি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এফআর


  বিষয়:   ঝালকাঠি  জামায়াত  পক্ষে  ভোট  যুবক  হাতুড়িপেটা  অভিযোগ  বিএনপি  বিরুদ্ধে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: