বিশ্ব বাজারে স্বর্ণের দামে ফের উত্থান

আন্তর্জাতিক

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ বড় পতনের মুখে পড়েছিল স্বর্ণের দাম। তবে দুর্বল মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভের

2026-02-14T21:35:10+00:00
2026-02-14T21:35:10+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
বিশ্ব বাজারে স্বর্ণের দামে ফের উত্থান
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৫ পিএম   (ভিজিট : ১৬২)
সংগৃহীত ছবি
বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ বড় পতনের মুখে পড়েছিল স্বর্ণের দাম। তবে দুর্বল মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রত্যাশা জোরদার হওয়ায় বিশ্ববাজারে আবারও স্বর্ণের দাম দুই শতাংশের বেশি বেড়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববাজারের পরিস্থিতি মূল্যায়নে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

শুক্রবার নিউইয়র্ক সময় দুপুর ১টা ৩০ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ২ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ০২২ দশমিক ০৬ ডলার। সপ্তাহের হিসাবে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ১ দশমিক ২ শতাংশ। এর আগের দিন প্রায় ৩ শতাংশ পতন হয়েছিল, যা ছিল প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার্সও প্রায় ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫ হাজার ০৪৬ দশমিক ৩০ ডলারে নিষ্পত্তি হয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, জানুয়ারির ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রত্যাশার তুলনায় কম আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং বলেন, শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদনের পর যে উদ্বেগ তৈরি হয়েছিল, নরম সিপিআই তা প্রশমিত করেছে। ফলে স্বর্ণ ও রুপার দামে ‘রিলিফ র‍্যালি’ দেখা যাচ্ছে।


মার্কিন শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ভোক্তা মূল্যসূচক বেড়েছে ০ দশমিক ২ শতাংশ, যেখানে অর্থনীতিবিদরা ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। ডিসেম্বরেও ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি হয়েছিল।

তথ্যসংগ্রাহক সংস্থা এলএসইজি জানিয়েছে, বাজারে চলতি বছরে মোট ৬৩ বেসিস পয়েন্ট সুদহার কমার প্রত্যাশা করা হচ্ছে, যার প্রথমটি জুলাইয়ে হতে পারে। সাধারণত সুদহার কম থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, রুপার দামও ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৭৭ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে। যদিও আগের সেশনে ১১ শতাংশ পতন হয়েছিল। তবে সাপ্তাহিক হিসাবে রুপার দাম সামান্য ০ দশমিক ৩ শতাংশ কমার পথে রয়েছে।

এদিকে প্লাটিনামের দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ২ হাজার ৭৫ দশমিক ৯৩ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৬৭৪ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। তবে এ দুই ধাতুই সাপ্তাহিক ভিত্তিতে লোকসানের দিকে রয়েছে।

সময়ের আলো/জোআই


  বিষয়:   বিশ্ব বাজার  স্বর্ণের দামে  উত্থান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: