ধানুশকে আইনি নোটিশ, ৩০ কোটি টাকা দাবি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দক্ষিণী অভিনেতা ধানুশকে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা সংস্থা থেনানডাল। চুক্তিভঙ্গের জেরে ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে এমন নোটিশ পাঠানো

2026-02-14T22:33:47+00:00
2026-02-14T22:33:47+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
ধানুশকে আইনি নোটিশ, ৩০ কোটি টাকা দাবি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৩ পিএম 
দক্ষিণী অভিনেতা ধানুশ। সংগৃহীত ছবি
দক্ষিণী অভিনেতা ধানুশকে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা সংস্থা থেনানডাল। চুক্তিভঙ্গের জেরে ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে এমন নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। 

খবরে বলা হচ্ছে, ২০১৬ সালে ‘নান রুদ্র’ নামে একটি ছবিতে অভিনয় ও পরিচালনার জন্য ধানুশের সঙ্গে চুক্তি হয়। প্রাথমিক পর্যায়ে প্রযোজনা সংস্থা ছবিটির জন্য প্রস্তুতিও শুরু করে এবং বড় বাজেটের পরিকল্পনা নেয়। 

অভিযোগ অনুযায়ী, পরে গল্প ও পরিকল্পনায় কিছু পরিবর্তন মেনে নেওয়া হলেও শেষ পর্যন্ত সম্পূর্ণ চিত্রনাট্য জমা না দেওয়ার কারণে ছবিটি আর এগোয়নি। এর ফলে প্রকল্পটি দীর্ঘদিন ধরে স্থগিত অবস্থায় পড়ে থাকে।


আইনি নোটিশে আরও দাবি করা হয়েছে, ছবির জন্য অগ্রিম অর্থ ছাড়াও অন্যান্য খাতে বড় অঙ্কের ব্যয় করা হয়েছিল। সম্ভাব্য অভিনয়শিল্পীর তালিকায় ছিলেন নাগার্জুন আক্কিনেনি, এসজে সুরিয়া। 

তাদের সঙ্গে আলোচনা ও প্রস্তুতির পেছনেও ব্যয় হয় উল্লেখযোগ্য অর্থ। প্রযোজনা সংস্থার মতে, এত দিন ধরে প্রকল্প আটকে থাকায় আর্থিক ক্ষতি দিন দিন বেড়েছে।

আইনজীবী এ চিদাম্বরমের মাধ্যমে পাঠানো নোটিশে বলা হয়েছে, ধানুশ নাকি এই ছবির কাজ শেষ না করেই অন্য ছবিতে তারিখ (কলশিট) দিয়েছেন। এ কারণেই প্রকল্পের অগ্রগতি পুরোপুরি থেমে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতা না হলে তারা আরও কঠোর আইনি পদক্ষেপ নেবে বলেও সতর্ক করেছে।

তবে এ বিষয়ে ধানুশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। অভিনেতা পুরো বিষয়টি নিয়ে নীরব রয়েছেন, যা নিয়ে দক্ষিণি চলচ্চিত্র মহলেও জল্পনা বাড়ছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   ধানুশ  আইনি  নোটিশ  দাবি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: