প্রথম দিনেই ‘ও রোমিও’ বাজিমাত

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে শাহিদ কাপুরের নতুন সিনেমা ‘ও রোমিও’। বিশাল ভরদ্বাজ পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে

2026-02-14T22:47:17+00:00
2026-02-14T22:47:17+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
প্রথম দিনেই ‘ও রোমিও’ বাজিমাত
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৭ পিএম 
প্রথম দিনেই ‘ও রোমিও’ বাজিমাত। সংগৃহীত ছবি
মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে শাহিদ কাপুরের নতুন সিনেমা ‘ও রোমিও’। বিশাল ভরদ্বাজ পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে এসেছে শুক্রবার। 

বক্স অফিস বিশ্লেষক স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ‘ও রোমিও’ আয় করেছে ৮.২৫ কোটি রুপি। একই দিনে মুক্তি পাওয়া ‘বর্ডার-২’ প্রায় ৮০ লাখ রুপি এবং ‘মারদানি-৩’ প্রায় ৬০ লাখ আয় করেছে। 

এর আগে এক সাক্ষাৎকারে শাহিদ কাপুর জানিয়েছিলেন, সিনেমাটি সবচেয়ে কঠিন বিষয় ছিল তার ট্যাটুভরা লুক। এই লুক তৈরি করতে প্রতিদিন ২ থেকে আড়াই ঘণ্টা সময় লাগত অভিনেতার। সিনেমাটি সুপারহিরো ঘরানার না হলেও প্রায় ৭৫ শতাংশ কাজ হয়েছে পোশাক ও ভিএফএক্সের মাধ্যমে, যা অভিনয়ের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।

‘ও রোমিও’ সিনেমায় শাহিদ কাপুরের বিপরীতে রয়েছেন তৃপ্তি দিমরী। এটি শাহিদ-তৃপ্তি জুটির প্রথম জুটি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তামান্না ভাটিয়া, বিক্রান্ত ম্যাসি, অবিনাশ তিওয়ারি, নানা পাটেকর এবং ফরিদা জালাল। 

এফআর
  বিষয়:   বিনোদন  প্রথম দিন  ও রোমিও  বাজিমাত 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: