রেকর্ড গড়ল ‘এটা আমাদেরই গল্প’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

শুরু থেকেই আলোচনায় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিকটি নিয়ে ক্রমেই দর্শকদের আগ্রহ বাড়ছে। এবার

2026-02-14T23:05:26+00:00
2026-02-14T23:05:26+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
রেকর্ড গড়ল ‘এটা আমাদেরই গল্প’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৫ পিএম 
‘এটা আমাদেরই গল্প’ নাটকের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত
শুরু থেকেই আলোচনায় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিকটি নিয়ে ক্রমেই দর্শকদের আগ্রহ বাড়ছে। এবার ইউটিউবে নতুন এক রেকর্ড গড়ল এই ধারাবাহিকের নতুন পর্ব। শুক্রবার নাটকের ৩০তম পর্বটি প্রচারের মাত্র ৩৫ মিনিটের মাথায় মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। 

সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশিত ৩০তম পর্ব এখন পর্যন্ত সবচেয়ে কম সময়ে মিলিয়ন ভিউ ছাড়ানোর রেকর্ড সৃষ্টি করেছে! সেই সঙ্গে এর প্রতিটি পর্বের গড় ভিউও কোটির ওপরে। 

এমন অর্জনে নাটকের নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘এই পর্বটি প্রকাশের পর আরও বেশি করে অনুভব করলাম, দর্শকরা পর্বগুলোর জন্য কতটা আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন। আমি নিশ্চিত অর্ধেকের বেশি দর্শক বৃহস্পতিবার থেকেই অপেক্ষায় ছিলেন, কখন নতুন পর্ব প্রকাশ করব। তারই প্রতিচ্ছবি পেলাম শুক্রবার এটি প্রকাশের পর। চোখের পলকে দেখলাম মিলিয়ন পার! আমি সত্যিই কৃতজ্ঞ আমাদের দর্শকদের প্রতি।’ 

মূলত সপ্তাহের মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের নতুন পর্ব প্রকাশিত হয়। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) পর্বটি শুক্রবার বেলা ৩টায় প্রকাশিত হয়। 

নাটকের গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

পারিবারিক বন্ধন, ভালোবাসা ও দ্বন্দ্বের গল্প তুলে  ধরা হয়েছে  ‘এটা আমাদেরই গল্প’ নাটকে।

পরিচালক জানান, পরিবারকে কেন্দ্র করে বলা গল্পগুলো দর্শকের হৃদয়ে সবসময়ই দাগ কাটে। এই ধারাবাহিকের ট্যাগলাইনে রাখা হয়েছে, ‘পরিবারই শুরু, পরিবারই শেষ’। গল্পে আমরা পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ তুলে ধরেছি। গত নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ধারাবাহিকটির প্রচার শুরু হয়।


এফআর
  বিষয়:   ধারাবাহিক নাটক  এটা আমাদেরই গল্প 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: