নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নোয়াখালীর হাতিয়ায় তিন সন্তানের এক জননীকে ধর্ষণ করার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি

2026-02-14T23:35:10+00:00
2026-02-14T23:36:58+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৫ পিএম  আপডেট: ১৪.০২.২০২৬ ১১:৩৬ পিএম  (ভিজিট : ১০৭)
সংগৃহীত ছবি
নোয়াখালীর হাতিয়ায় তিন সন্তানের এক জননীকে ধর্ষণ করার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করে এনসিপি। 


পোস্টে বলা হয়েছে, শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে হাতিয়ায় তিন সন্তানের জননীকে বিএনপির নেতাকর্মী দ্বারা গণধর্ষণ এবং সারা দেশে বিএনপির নির্বাচন পরবর্তী হত্যা, দখলবাজি ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হবে। 

পোস্টে জানানো হয়, শনিবার রাতে বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হবে। 

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এনসিপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগরের সব ইউনিটের নেতাকর্মী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নতুন কর্মসূচি  এনসিপির 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: