বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বয়কট অরুন্ধতী রায়ের

আন্তর্জাতিক

ভারতের প্রখ্যাত লেখক অরুন্ধতী রায় গাজা যুদ্ধ নিয়ে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি সদস্যদের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে উৎসব থেকে

2026-02-14T23:45:54+00:00
2026-02-14T23:45:54+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গাজার পক্ষ সমর্থন
বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বয়কট অরুন্ধতী রায়ের
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৫ পিএম 
অরুন্ধতী রায়। ছবি : সময়ের আলো
ভারতের প্রখ্যাত লেখক অরুন্ধতী রায় গাজা যুদ্ধ নিয়ে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি সদস্যদের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে উৎসব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ইসরাইলের গাজায় চলমান যুদ্ধ নিয়ে জুরি সদস্যদের বক্তব্য ছিল ‘অগ্রহণযোগ্য’। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার-এ লেখা এক নিবন্ধে অরুন্ধতী রায় বলেন, উৎসবের জুরি বোর্ডের চেয়ারম্যান ও খ্যাতনামা নির্মাতা ভিম ভেন্ডার্স-এর ‘শিল্পকর্ম রাজনৈতিক হওয়া উচিত নয়’ মন্তব্য তাকে বিস্মিত করেছে। তার মতে, এ ধরনের বক্তব্য ফিলিস্তিনে চলমান গণহত্যা পরিস্থিতি নিয়ে আলোচনা ও শিল্পকর্ম তৈরি বন্ধ করার একটি উপায়।

রায় বলেন, গাজায় যা ঘটছে তা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের ‘গণহত্যা’। তিনি অভিযোগ করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ কয়েকটি ইউরোপীয় দেশের সরকার সমর্থন ও অর্থায়ন দিচ্ছে, যা তাদেরও দায়ী করে। উৎসব শুরুর এক আলোচনায় এক সাংবাদিক জার্মান সরকারের গাজা ইস্যুতে অবস্থান নিয়ে প্রশ্ন করলে ভেন্ডার্স বলেন, চলচ্চিত্র নির্মাতাদের রাজনীতির বাইরে থাকা উচিত। তার মতে, শিল্পীদের কাজ মানুষের কথা বলা, রাজনীতিবিদদের কাজ করা নয়। জুরির আরেক সদস্য, পোল্যান্ডের প্রযোজক এভা পুশচিনস্কা বলেন, সরকারের সিদ্ধান্তের জন্য চলচ্চিত্র নির্মাতাদের দায়ী করা ঠিক নয় এবং বিশ্বের অন্যান্য সংঘাত নিয়েও সমান আলোচনা হওয়া উচিত।

অরুন্ধতী রায় এবারের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার কথা ছিল। তার ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস’ ক্লাসিকস বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছিল। উৎসবটি ১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। যুক্তরাষ্ট্রের পর জার্মানি ইসরাইলে অস্ত্র রফতানিকারক বড় দেশগুলোর একটি। দেশটিতে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার অভিযোগ রয়েছে। ২০২৪ সালে পাঁচ শতাধিক আন্তর্জাতিক শিল্পী, নির্মাতা ও লেখক জার্মান অর্থায়নে পরিচালিত সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ বর্জনের আহ্বান জানান। তাদের অভিযোগ, এসব প্রতিষ্ঠানে মতপ্রকাশের স্বাধীনতা দমনে নজরদারি ও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।


সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   গাজা  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব  অরুন্ধতী রায় 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: