পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন নিউজিল্যান্ড পেসার

সময়ের আলো ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত থাকা নিউজিল্যান্ড শনিবার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকাি বিপক্ষে হেরেছে। শেষ আট নিশ্চিত করতে কানাডার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ

2026-02-15T10:52:55+00:00
2026-02-16T07:51:55+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন নিউজিল্যান্ড পেসার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫২ এএম  আপডেট: ১৬.০২.২০২৬ ৭:৫১ এএম  (ভিজিট : ৩২)
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত থাকা নিউজিল্যান্ড শনিবার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকাি বিপক্ষে হেরেছে। শেষ আট নিশ্চিত করতে কানাডার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে কিউইরা। তবে এদিন তাদের খেলতে হবে তারকা পেসার লকি ফার্গুসনকে ছাড়া।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ড ক্রিকেট ঘোষণা করেছে, কানাডা ম্যাচে পাওয়া যাবে না ফার্গুসনকে। তার পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করেছে বোর্ড। 

তিন ম্যাচে চার উইকেট নেওয়া ফার্গুসনকে শুভকামনা জানিয়েছেন কোচ রব ওয়াল্টার। তিনি বলেছেন, লকি ও এমার জন্য এটা দারুণ এক রোমাঞ্চকর সময়। আমরা খুশি যে এমন বিশেষ উপলক্ষের সময়ে সে বাসায় থাকবে।


ফার্গুসনের স্থলাভিষিক্ত নেওয়ার ব্যাপারে ওয়াল্টার বললেন, এই পর্যায়ে আমরা স্কোয়াডে লকির স্থলাভিষিক্ত কাউকে কারছি না। টুর্নামেন্টের শেষ আটে তাকে ফেরানোর পরিকল্পনা আছে। আমাদের প্রয়োজন পড়লে ট্র্যাভেলিং রিজার্ভ বেন সিয়ার্স ও কোল ম্যাককঞ্চিকে স্কোয়াডে ডাকা হবে, তারা তৈরি আছে।

তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। আগামী মঙ্গলবার তারা কানাডার বিপক্ষে খেলবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   পিতৃত্বকালীন  ছুটি  নিউজিল্যান্ড  পেসার  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: