মাদকাসক্ত ছেলেকে হত্যা করে আত্মসমর্পণ বাবার

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির কাঠালিয়ায় মাদাকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় ফোন করে আত্মসমর্পণ করেছে আব্দুল বারকে খান (৫৫) নামে এক ব্যক্তি। খবর পেয়ে

2026-02-15T12:47:36+00:00
2026-02-15T12:47:36+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাদকাসক্ত ছেলেকে হত্যা করে আত্মসমর্পণ বাবার
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
ঝালকাঠির কাঠালিয়ায় মাদাকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় ফোন করে আত্মসমর্পণ করেছে আব্দুল বারকে খান (৫৫) নামে এক ব্যক্তি। খবর পেয়ে মৃত মেহেদী হাসান শুভ'র (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানান, মেহেদী হাসান শুভ মাদাকাসক্ত ছিলেন। সে মা-বাবা ও একাধিক এলাকাবাসীকে বেশ কয়েকবার মারধর করেছে। তার অত্যাচারে এলাকাবাসী আতঙ্কে থাকতো। ঘটনার দিন সকালে শুভ বাবার কাছে তিন লাখ টাকা দাবি করে বাড়িতে ভাঙচুর করে। সন্ধ্যায় সে বাজার থেকে একটি দা কিনে নিয়ে আনেন।  

শুভ তার মাকে জানান, টাকা না দিলে রাতে তোমাদের দুইজনকে জবাই করা হবে। বিষয়টি মা খুশি বেগম তার স্বামী আব্দুল বারেক খানকে জানান। বারেকের পরামর্শে স্ত্রী খুশি বেগম রাতে অন্য ঘরে ঘুমান। রাত ৩টার দিকে পিতা বারেক খান ঘুমন্ত ছেলে শুভকে দাও দিয়ে কুপিয়ে হত্যা করে। এর ৯৯৯ কল দিয়ে বিষয়টি কাঠালিয়া থানায় জানান। 

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে শুভ’র মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় শুভর বাবা আব্দুল বারেক খানকে আটক করা হয়েছে। 

এ ঘটনায় শুভ’র মা খুশি বেগম স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর) সার্কেল মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হানসহ পুলিশের একটি টিম।      

  আরও পড়ুন

সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর) সার্কেল মো. শাহ আলম জানান, মেহেদী হাসান শুভ মাদাকাসক্ত ছিলো। শুভর ভয়ে পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী অতিষ্ঠ ছিলো। যে কোনো সময় সে মা-বাবা ও এলাকাবাসীকে মারধর করতো। 

তিনি আরও বলেন, ঘটনার দিন রাতে মা-বাবার কাছে শুভ তিন লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে পিতা-মাতা দুইজনকে হত্যার হুমকি দেয়। এতে অতিষ্ঠ হয়ে দা দিয়ে কুপিয়ে শুভকে হত্যা করে বাবা বারেক খান। মরদেহ উদ্ধার ও বারেক খানকে গ্রেফতার করেছে পুলিশ। 

সময়ের আলো/আআ
  বিষয়:   মাদকাসক্ত  ছেলে  হত্যা  আত্মসমর্পণ  বাবা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: