শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি: বুবলী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ব্যক্তিগত জীবন নিয়ে চিত্রনায়িকা শবনম বুবলী এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে টক অব দ্য টাউন। তার মা হতে যাওয়ার গুঞ্জন কিংবা

2026-02-15T13:18:41+00:00
2026-02-15T13:18:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি: বুবলী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৮ পিএম 
চিত্রনায়িকা শবনম বুবলী। ছবি : সংগৃহীত
ব্যক্তিগত জীবন নিয়ে চিত্রনায়িকা শবনম বুবলী এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে টক অব দ্য টাউন। তার মা হতে যাওয়ার গুঞ্জন কিংবা আমেরিকায় দীর্ঘ সময়ের জন্য চলে যাওয়া, সবই হয়েছে খবরের শিরোনাম। এবার নিজ মুখেই ব্যক্তিগত কিছু প্রসঙ্গ সামনে আনলেন বুবলী।

সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা-সমালোচনার কড়া জবাব দেন বুবলী। নায়িকার ভাষ্যমতে, শাকিব খানের সঙ্গে এখনও তার বিচ্ছেদ হয়নি। ফলে তার মা হওয়া নিয়ে অবাক হওয়ার কিছু নেই।

শাকিবের সঙ্গে দাম্পত্য প্রসঙ্গে নায়িকা জানান, বিভিন্ন সময় তাদের দ্বন্দ্ব হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। যে কোন সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে এমন পরিস্থিতি আসাটা স্বাভাবিক। আপাতত নিজেদের ঝামেলা মিটিয়ে ফেলার চেষ্টা করছেন দুজনে। বর্তমানে ভালো সময় কাটাচ্ছেন ঢালিউডের আলোচিত এই দম্পতি।

এদিকে একাধিক প্রেমের গুঞ্জন নিয়ে বুবলীর ভাষ্য, একটি নির্দিষ্ট মহল তাকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে দিতে চায় না বলেই সুপারিকল্পিতভাবে এমন গুঞ্জন ছড়ায়। যারা এসব করছেন, তাদের প্রতি ধিক্কার জানান নায়িকা।

/এমএইচআর 


  বিষয়:   শাকিব  বুবলী  ডিভোর্স 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: