মাদারীপুর-১ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১০ জন প্রার্থীর মধ্যে ৭ জন নির্ধারিত ভোট সীমা অর্জন করতে

2026-02-15T13:52:24+00:00
2026-02-15T17:04:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মাদারীপুর-১ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫২ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ৫:০৪ পিএম
উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়। ছবি : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১০ জন প্রার্থীর মধ্যে ৭ জন নির্ধারিত ভোট সীমা অর্জন করতে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

নির্বাচনী বিধান অনুযায়ী, মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশ বা ১২.৫ শতাংশের কম ভোট প্রাপ্ত প্রার্থীর জামানত ফেরতযোগ্য থাকে না।

শিবচর উপজেলা নির্বাচন অফিস জানিয়েছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২৪ হাজার ২৮৯। এর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ২০৮ জন ভোট দিয়েছেন, যা মোট ভোটারের ৫৪.৯২ শতাংশ। ভোটার উপস্থিতি ভালো হলেও অধিকাংশ প্রার্থী উল্লেখযোগ্য সমর্থন পেতে পারেননি।

জামানত হারানো প্রার্থীদের মধ্যে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আকরাম হোসাইন (হাতপাখা), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আব্দুল আলী (কাস্তে), জাতীয় পার্টির মোহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু (লাঙ্গল), বাংলাদেশ লেবার পার্টির মো. হাফিজুর রহমান (আনারস), স্বতন্ত্র প্রার্থী মো. ইমরান হোসেন (হরিণ), গণ অধিকার পরিষদের রাজীব মোল্লা (ট্রাক) এবং স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী (ফুটবল)।

জামানত রক্ষা করেছেন স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা (জাহাজ), যিনি ৩৬,৫৬৪ ভোট পেয়েছেন।

নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা ৬৪,৯০৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার পেয়েছেন ৬৪,৫২৪ ভোট। 

সময়ের আলো/আরবিএন 





  বিষয়:   জাতীয়  সংসদ  নির্বাচন  মাদারীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: