জামায়াত সমর্থকের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

ফুলতলা সংবাদদাতা

সারাদেশ

খুলনার ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের এক সমর্থকের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গভীর রাতে সংঘটিত এ

2026-02-15T14:03:55+00:00
2026-02-15T14:05:38+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
জামায়াত সমর্থকের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
ফুলতলা সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৩ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ২:০৫ পিএম
ঘটনাস্থল পরিদর্শন করেছে জামায়াত নেতা গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
খুলনার ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের এক সমর্থকের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গভীর রাতে সংঘটিত এ ঘটনায় একটি বসতঘর পুড়ে গেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের মশিয়ালী গ্রামের শোকর আকুঞ্জির বাড়িতে আগুন দেওয়া হয়। আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই একটি কাঠের ঘর পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে, দাঁড়িপাল্লায় ভোট দেয়াকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। শোকর আকুঞ্জি বলেন, গভীর ঘুমে থাকায় বিষয়টি বুঝতে না পারলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন এবং মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
 
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ স্থানীয় নেতারা। তারা ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রতিবাদ সমাবেশ ও মিছিলের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

/এমএইচআর
  বিষয়:   জামায়াত  আগুন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: