কুমিল্লা-১ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ভোটে হেরে

2026-02-15T14:40:21+00:00
2026-02-15T19:32:46+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কুমিল্লা-১ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪০ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ৭:৩২ পিএম
প্রতীকী ছবি
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। 

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ভোটে হেরে তাদের মধ্যে ৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন। 

তারা মোট কাস্টিং ভোটের ৮ শতাংশের নিচে ভোট পাওয়ায় জামানত হারান। 

দাউদকান্দি উপজেলায় কাস্টিং ভোট ছিল ১ লাখ ৮৩ হাজার ১৮৬ এবং মেঘনা উপজেলায় ৬১ হাজার ১৪৮। দুই উপজেলার মোট কাস্টিং ভোট দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৩৩৪। এই নির্বাচনে বিএনপির প্রার্থী, ধানের শীষ প্রতীক প্রাপ্ত ড. খন্দকার মোশাররফ হোসেন পোস্টাল ভোটসহ ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মনিরুজ্জামান বাহলুল পোস্টাল ভোটসহ ৯৪ হাজার ৮৪৫ ভোট পেয়েছেন। তার বাইরে বাকি ৭ প্রার্থী জামানত হারান।

জামানত হারানো প্রার্থীদের মধ্যে আছেন, স্বতন্ত্র প্রার্থী আবু জায়েদ আল মাহমুদ (কলস প্রতীক) ২০১ ভোট, স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক (ঘোড়া প্রতীক) ২০৩ ভোট, জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেকার আহসান (লাঙ্গল প্রতীক) ৬১৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের বশির আহমেদ (হাতপাখা প্রতীক) ৬৩৮৯ ভোট, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদের বড়ুয়া মনোজিত ধীমন (মোটরগাড়ি/কার প্রতীক) ১৪৪ ভোট, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আবুল কালাম (হাতি প্রতীক) ৪০৩ ভোট এবং আমার বাংলাদেশ পার্টির মো. সফিউল বাশার (ঈগল প্রতীক) ৫১১ ভোট পেয়েছেন।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর সহকারী রিটার্নিং অফিসার নাছরীন আক্তার এবং মেঘনা উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মৌসুমী আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   জাতীয়  সংসদ  নির্বাচন  প্রতিদ্বন্দ্বীতা  কুমিল্লা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: