নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরও কঠোর সুইডেনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নর্ডিক দেশ সুইডেন নাগরিকত্ব পাওযার নিয়ম আরো কঠোর করতে যাচ্ছে৷ গত সোমবার সুইডিশ সরকার নাগরিকত্ব প্রদানের নতুন নিয়মের কথা জানায়৷

2026-02-15T14:59:33+00:00
2026-02-15T14:59:33+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরও কঠোর সুইডেনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৯ পিএম 
নর্ডিক দেশ সুইডেন। সংগৃহীত ছবি
নর্ডিক দেশ সুইডেন নাগরিকত্ব পাওযার নিয়ম আরো কঠোর করতে যাচ্ছে৷ গত সোমবার সুইডিশ সরকার নাগরিকত্ব প্রদানের নতুন নিয়মের কথা জানায়৷ চলতি বছরের জুন মাস থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মে বেশ কিছু নতুন ধারা যুক্ত করতে যাচ্ছে দেশটি৷ ফলে নাগরিকত্ব পাওয়া আগের তুলনায় কঠিন হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। 

নিয়ম অনুযাযী, এখন থেকে সুইডেনে নাগরিকত্ব পেতে হলে দেশটিতে আট বছর থাকতে হবে৷ সেইসাথে আবেদনকারীদের নির্দিষ্ট অংকের মাসিক উপার্জনও থাকতে হবে৷ তাছাড়া বিদেশিদের নাগরিকত্ব পেতে সংশ্লিষ্ট বিষয়ে একটি পরীক্ষায়ও পাস করতে হবে৷ 

Advertisement
উল্লেখ্য, ২০১৬ সালের পর থেকে নাগরিকত্ব প্রদানের নিয়ম ক্রমাগত কঠোর করছে দেশটি৷ সেসময় প্রায় এক লাখ ৬০ হাজার শরণার্থী দেশটিতে আশ্রয় নিয়েছিলেন৷

নতুন নিয়মে যা থাকছে

ন্যাচারালাইজড সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে নতুন নিয়মে যা যুক্ত করা হয়েছে তা হলো:

আবেদনকারীকে অবশ্যই দেশটিতে আট বছর থাকার প্রমাণ দিতে হবে৷ আগে তা ছিল পাঁচ বছর

প্রতি মাসে ২০ হাজার সুইডিশ ক্রাউন উপার্জন (দুই হাজার ডলার) করতে হবে 

সুইডিশ ভাষায় পরীক্ষায় দক্ষতা (নূন্যতম) এবং কালচারাল টেস্টে উত্তীর্ণ হতে হবে  

সুইডেনে বা অন্য কোনো দেশে যাদের অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকার ইতিহাস রয়েছে তাদেরকে সুইডেনে আরো বেশি সময় থাকার পরে আবেদন করতে হবে

চলতি বছরের ৬ জুন থেকে এই নিয়ম কার্যকর হবে

নতুন নিয়ম কেন কঠোর 

সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির অভিবাসন মন্ত্রী ইয়োহান ফোরসেল বলেন, বর্তমানের চেয়ে নতুন করে আরোপ করা এই নিয়ম কিছুটা কঠোর৷ কারণ বর্তমানে আসলে নাগরিকত্ব পাওয়ার তেমন কোনো নিয়মই ছিল না৷ 

কালচারাল টেস্টের বিষয়ে অভিবাসন মন্ত্রী জানান, বিষয়টি খুব সাধারণ একটি পরীক্ষার মতো৷ তিনি বলেন, আপনি যদি নাগরিক হতে চান, আপনার জানা থাকা উচিত সুইডেনে রাজতন্ত্র চলছে, নাকি রিপাবলিক৷ 

অবশ্য নতুন নিয়মে মাসিক আয়ের বেলায় যেই অংকের কথা উল্লেখ করা হয়েছে, তা সুইডেনের গড় আয়ের চেয়ে কম বা অদক্ষ খাতে শুরুর দিকে এমন আয় করে থাকেন শ্রমিকেরা৷ এরফলে পূর্ণকালীন চাকরিরত সবাই নাগরিকত্বের জন্য আবেদন করেত পারবেন৷

এদিকে, সুইডেনে অবস্থানরনত কোনো ব্যক্তি যদি সু্ইডেনে বা অন্য কোনো দেশে অপরাধের সাথে যুক্ত হওয়ার কারণে দোষী সাব্যস্ত হয়ে থাকেন, তাহলে তাকে আরো বেশি সময় সুইডেনে থাকার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে৷ উদাহরণ হিসেবে বলা যায়, কোনো ব্যক্তি যদি চার বছরের সাজা হয়ে থাকে, তাহলে তাকে সুইডেনের নাগরিকত্বের জন্য আবেদনের আগে দেশটিতে ১৫ বছর থাকতে হবে৷ 

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই নর্ডিক দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ 

/ইউএমএইচ

  বিষয়:   সুইডেন  নাগরিকত্ব 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: