‘বিএনপির মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নবনির্বাচিত জাতীয় সংসদ ও আসন্ন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এ প্রেক্ষাপটে নিজের সম্ভাব্য ভূমিকা নিয়ে

2026-02-15T15:12:25+00:00
2026-02-15T15:12:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘বিএনপির মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১২ পিএম 
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
নবনির্বাচিত জাতীয় সংসদ ও আসন্ন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এ প্রেক্ষাপটে নিজের সম্ভাব্য ভূমিকা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় তার থাকার কোনো প্রশ্নই ওঠে না।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। সেদিন সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন এবং বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ।
আরও পড়ুন

তিনি বলেন, প্রচলিত রীতিনীতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন এবং রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন- এমনটাই ধারণা করা হচ্ছে।

শপথ অনুষ্ঠানে কারা আমন্ত্রিত হবেন- সে বিষয়ে তিনি জানান, বিষয়টি প্রচলিত কনভেনশন অনুযায়ী নির্ধারণ করা হচ্ছে এবং এ দায়িত্ব দেখছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পররাষ্ট্র মন্ত্রণালয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক-ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রিদের আমন্ত্রণ জানিয়েছে বলেও জানান তিনি। তবে কোনো প্রধানমন্ত্রিকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না- সে বিষয়ে তার কাছে নির্দিষ্ট তথ্য নেই।

নতুন মন্ত্রিসভায় নিজের অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে আসিফ নজরুল স্পষ্ট ভাষায় বলেন, ‘মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না।’

এএডি/


  বিষয়:   বিএনপি  মন্ত্রিসভা  আইন  বিচার  উপদেষ্টা  আসিফ নজরুল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: