নেপালকে উড়িয়ে সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

সময়ের আলো ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের আধিপত্যের ছাপ রেখে সুপার এইটে জায়গা নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ।রোববার (১৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে

2026-02-15T15:43:44+00:00
2026-02-15T15:57:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
নেপালকে উড়িয়ে সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৩ পিএম  আপডেট: ১৫.০২.২০২৬ ৩:৫৭ পিএম
সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ। ছবি : ক্রিকইনফো
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের আধিপত্যের ছাপ রেখে সুপার এইটে জায়গা নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ৯ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নেয় ক্যারিবীয়রা।

এদিন টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই ধাক্কা- ওপেনার কুশল ভুরটেল দ্রুত বিদায় নেন। আসিফ শেখ ও রোহিত পাউডেল জুটি গড়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টেকেননি।

মধ্যভাগে ইনিংস ধরে রাখেন দীপেন্দ্র সিং আইরে। এক প্রান্ত আগলে রেখে ৪৭ বলে ৫৮ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। শেষ দিকে সোমপাল কামির ১৫ বলে ২৬ রানের ঝড়ো ক্যামিওতে কিছুটা গতি পায় নেপাল। তবে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান খুব বড় লক্ষ্য হয়ে ওঠেনি।
আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার ৪টি উইকেট নিয়ে নেপালের রানপ্রবাহ থামান। আকিল হোসাইন, ম্যাথু ফোর্ড, শামার জোসেফ ও রোস্টন চেইজ নেন একটি করে উইকেট। ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল ক্যারিবীয়রা। ব্রেন্ডন কিং ও শাই হোপের ওপেনিং জুটিতে আসে ৪৩ রান। কিং বিদায় নিলেও ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়নি।

এরপর শিমরন হেটমায়ার ও শাই হোপ আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত ব্যবধান কমিয়ে আনেন। হেটমায়ার ৩২ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন, আর হোপ খেলেন ম্যাচজয়ী ৪৪ বলে ৬১ রানের ইনিংস। ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।

নেপালের হয়ে একমাত্র উইকেটটি নেন নন্দন যাদব। গ্রুপ পর্বে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে সবার আগে সুপার এইটে জায়গা করে নিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট-বলের সমন্বিত পারফরম্যান্সে তারা যে শিরোপা দৌড়ে শক্ত প্রতিদ্বন্দ্বী- এই ম্যাচে তারই ইঙ্গিত মিলল।

এএডি/


  বিষয়:   নেপাল  ওয়েস্ট ইন্ডিজ  ক্রিকেট  খেলা  বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: