১৩তম সংসদের প্রথম অধিবেশনের সভাপতি কে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশের ১৩তম জাতীয় সংসদ গঠিত হতে যাচ্ছে । নতুন সংসদের প্রথম অধিবেশনেই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার, পাশাপাশি ঘোষণা

2026-02-15T17:51:00+00:00
2026-02-15T17:51:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
১৩তম সংসদের প্রথম অধিবেশনের সভাপতি কে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম 
নতুন সংসদের প্রথম অধিবেশনেই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। সংগৃহীত ছবি
দেশের ১৩তম জাতীয় সংসদ গঠিত হতে যাচ্ছে । নতুন সংসদের প্রথম অধিবেশনেই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার, পাশাপাশি ঘোষণা করা হবে সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম। তবে প্রথম অধিবেশন পরিচালনা করবেন কে-এমন প্রশ্ন উঠে আসছে। 

সংসদীয় রীতি অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশন পরিচালনা করেন বিদায়ী সংসদের স্পিকার। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকেই নতুন স্পিকার নির্বাচিত হন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই সুযোগ থাকছে না। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইতোমধ্যে পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে রয়েছেন এবং সভাপতিমণ্ডলীর সদস্যরাও কার্যত অনুপস্থিত। এ অবস্থায় সাংবিধানিক বিধান ও কার্যপ্রণালী বিধি অনুসারেই সমাধান নির্ধারিত হবে।


স্পিকারের পদ শূন্য থাকলে বা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে তার দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার বলে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। ডেপুটি স্পিকারের পদও শূন্য থাকলে বা তিনি অনুপস্থিত থাকলে সংসদের কার্যপ্রণালী-বিধি অনুযায়ী কোনও সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১২(২) ধারায় উল্লেখ আছে—কোনও বৈঠকে স্পিকার, ডেপুটি স্পিকার কিংবা সভাপতিমণ্ডলীর সদস্যদের কেউ উপস্থিত না থাকলে সংসদ সচিব বিষয়টি সংসদকে অবহিত করবেন এবং সংসদ একটি প্রস্তাবের মাধ্যমে সদস্যদের মধ্য থেকে একজনকে ওই বৈঠকের সভাপতিত্ব করার জন্য নির্বাচিত করবে।

ফলে বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার না থাকায় ১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন পরিচালনা করবেন নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকেই একজন। প্রথম বৈঠক ওই নির্বাচিত সদস্যের সভাপতিত্বেই অনুষ্ঠিত হবে এবং নতুন স্পিকার সেখানেই নির্বাচিত হবেন।


/ইউএমএইচ


  বিষয়:   প্রথম অধিবেশন  ১৩তম সংসদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: