যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন বন্ধ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

গ্যাসের স্বল্পচাপের কারণে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সারকারখানায় আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে ইউরিয়া সার উৎপাদন।রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গ্যাস

2026-02-15T19:33:42+00:00
2026-02-15T19:33:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন বন্ধ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৩ পিএম 
যমুনা সারকারখানা। ছবি : সংগৃহীত
গ্যাসের স্বল্পচাপের কারণে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সারকারখানায় আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে ইউরিয়া সার উৎপাদন। 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গ্যাস সরবরাহ কমে গেলে উৎপাদন কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ।

কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ফলে সাময়িকভাবে ইউরিয়া উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।

কারখানা সূত্রে জানা যায়, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এই শিল্পপ্রতিষ্ঠানটি প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদন করে আসছিল। তবে ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাসের চাপ কমিয়ে দিলে টানা ২৩ মাস উৎপাদন বন্ধ থাকে। 

পরে গত বছরের ২৩ ডিসেম্বর পুনরায় উৎপাদন শুরু হলেও বিভিন্ন সময়ে যান্ত্রিক ত্রুটির কারণে তা ব্যাহত হয়। সর্বশেষ রবিবার সকালে আবারও গ্যাসের প্রয়োজনীয় চাপ না থাকায় উৎপাদন পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

স্থানীয় সার ডিলার ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই কারখানার উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও রাজবাড়ীসহ উত্তরবঙ্গের ১৯ জেলার প্রায় আড়াই হাজার ডিলারের মাধ্যমে সরবরাহ করা হয়। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে চলতি মৌসুমে সার সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

কৃষকরা বলছেন, চাষাবাদের মৌসুমে সার সরবরাহ স্বাভাবিক না থাকলে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করে কারখানাটি চালুর দাবি জানিয়েছেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   গ্যাস  জামালপুর  সরিষাবাড়ী  যমুনা  সারকারখানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: