বাংলাদেশ নিয়ে সুস্মিতার মুগ্ধতা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘রাক্ষস’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সম্প্রতি সিনেমাটির

2026-02-16T02:39:24+00:00
2026-02-16T02:39:24+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বাংলাদেশ নিয়ে সুস্মিতার মুগ্ধতা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৯ এএম 
কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সংগৃহীত ছবি
বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘রাক্ষস’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সম্প্রতি সিনেমাটির শ্রীলঙ্কা অংশের শুটিং শেষ হয়েছে। এদিকে কাজটি নিয়ে কথা বলতে গিয়ে এই নায়িকা জানিয়েছেন, বাংলাদেশে মুগ্ধ তিনি।

সিনেমার কাজে বাংলাদেশের ইউনিটের সঙ্গে মিশতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে সুস্মিতার। এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, অতিথি আপ্যায়নে বাংলাদেশিরা সেরা। এখানে এসে আমার একবারের জন্যও মনে হয়নি যে আমি বাইরে আছি। পুরো টিমের সবাই এত ভালো, এ ত আদর-আপ্যায়ন আর ভালোবাসা দিয়েছে যে, সবাই আমাকে একদম নিজের করে নিয়েছে। শুরুতে কিছুটা ভয় ছিল, কিন্তু এখন মনে হচ্ছে এরা সবাই আমার ফ্যামিলি।

Advertisement

কলকাতার বাসিন্দা হওয়ায় শুরুতে বাংলাদেশের ভাষা বুঝতে কিছুটা সমস্যা হতো সুস্মিতার। তবে দ্রুতই মানিয়ে নিয়েছেন। জানান, চিত্রনাট্যের প্রয়োজনে তাকে ঢাকাই বাচনভঙ্গি আয়ত্ত করতে হয়েছে। শুটিং সেটে ‘অনেক মজা হয়েছে’ কিংবা ‘প্যারা দেবেন না’ এমন কিছু স্থানীয় শব্দও শিখে ফেলেছেন তিনি।

সহশিল্পী সিয়াম আহমেদ সম্পর্কে সুস্মিতা জানান, সিয়াম একজন সত্যিকারের জেন্টলম্যান এবং খুবই ভালো মানুষ। কাজের ক্ষেত্রে ও ভীষণ হেল্পফুল; আমি কিছু না বুঝলে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। পর্দায় আমাদের জুটি সবার ভালো লাগবে বলে আশাবাদী আমি।

জানা গেছে, রাক্ষস সিনেমার শুটিং প্রায় শেষের পথে। শুধু দুটি গানের দৃশ্যধারণ ও ডাবিং বাকি রয়েছে। প্রেম, অ্যাকশন ও আবেগে ভরপুর রাক্ষস সিনেমাটি আগামী ঈদে শুধু বাংলাদেশে মুক্তির পরিকল্পনা রয়েছে। এর আগে কলকাতার সুপারস্টার জিতের সঙ্গে সুস্মিতার সিনেমা ঈদে মুক্তি পেয়েছিল। এবার সিয়ামের বিপরীতে নিজের সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। এই সিনেমায় তাকে একজন আধুনিক, শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে।

সময়ের আলো/এআর

  বিষয়:   বাংলাদেশ  সুস্মিতা  মুগ্ধতা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: