পোস্তগোলা ব্রিজে গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজের উপরে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছে।রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে

2026-02-16T10:17:37+00:00
2026-02-16T10:17:37+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
পোস্তগোলা ব্রিজে গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৭ এএম 
গ্রাফিক : সময়ের আলো
রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজের উপরে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পোস্তগোলা ব্রিজের উপর রাস্তা পার হওয়ার সময় সড়ক সড়ক গুরুতর আহত হন ওই ব্যক্তি। পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন তিনি মারা যান। 
আরও পড়ুন

এসআই আরও জানান, পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি, দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আহত হয়েছিল। মৃত ব্যক্তির বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামে। বাবার নাম আব্দুর রহমান। গ্রামের বাড়িতে তার একটি দোকান রয়েছে।

এএডি/
  বিষয়:   পোস্তগোলা  ব্রিজ  গাড়ি  ধাক্কা  পথচারী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: