ক্যানসারের মধ্যেই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী হিনা খান দীর্ঘদিন ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন। তার সাহসী মনোভাব ও ইতিবাচক বার্তা অনুরাগীদের অনুপ্রাণিত

2026-02-16T11:46:25+00:00
2026-02-16T11:46:25+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ক্যানসারের মধ্যেই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৬ এএম 
অভিনেত্রী হিনা খান। ছবি : ফেসবুক
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী হিনা খান দীর্ঘদিন ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন। তার সাহসী মনোভাব ও ইতিবাচক বার্তা অনুরাগীদের অনুপ্রাণিত করেছে বারবার। এরই মধ্যে সামাজিক মাধ্যমে নতুন একটি গুঞ্জন ঘুরপাক খাচ্ছে- অভিনেত্রী নাকি মা হতে চলেছেন!

এই জল্পনার সূত্রপাত একটি রিয়্যালিটি শো ঘিরে। সম্প্রতি ‘পাতি পাত্নি ওর পাঙ্গা’ অনুষ্ঠানে স্বামী রকি জায়সওয়ালের সঙ্গে অতিথি হিসেবে হাজির হন হিনা। অনুষ্ঠান চলাকালে সঞ্চালক মুনাব্বর ফারুকী আচমকাই সন্তান প্রতিপালন নিয়ে তাকে কিছু পরামর্শ দিতে শুরু করেন। কথোপকথনের এই অংশটি দর্শকদের কৌতূহলী করে তোলে। অনেকে মনে করছেন, হয়তো কোনো সুখবর আসতে চলেছে বলেই এমন ইঙ্গিতপূর্ণ আলোচনা।

এর সঙ্গে যোগ হয়েছে হিনার সাম্প্রতিক কিছু ছবি। সালোয়ার-কামিজ পরা ছবিগুলোতে নেটিজেনদের একাংশের দাবি- অভিনেত্রী ওড়না দিয়ে ‘বেবি বাম্প’ আড়াল করার চেষ্টা করছেন। যদিও অন্যদের মতে, এটি কেবল পোশাকের ধরন বা ক্যামেরার অ্যাঙ্গেলের বিভ্রমও হতে পারে।
আরও পড়ুন

২০২৪ সালে নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন হিনা। কঠিন চিকিৎসা ও শারীরিক কষ্টের মধ্যেও মানসিক দৃঢ়তায় ভর করে তিনি জীবনযুদ্ধে এগিয়ে চলেছেন। অসুস্থতার সময়েই দীর্ঘদিনের সঙ্গী রকি জায়সওয়ালকে বিয়ে করে ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেন।

এক সাক্ষাৎকারে হিনা বলেছিলেন, ক্যানসারের খবর শুনে ভেঙে পড়েননি; বরং নিজেকে স্থির রাখার চেষ্টা করেছিলেন। এমনকি সেই মুহূর্তে প্রিয় খাবার ফালুদা অর্ডার করে খেয়েছিলেন বলেও জানান তিনি- যা তার মানসিক শক্তিরই প্রতীক।

তবে মা হওয়ার গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত হিনা বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিষয়টি এখনও জল্পনার পর্যায়েই রয়েছে।

এএডি/
  বিষয়:   হিনা খান  অভিনেত্রী  অভিনয়  নায়িকা  বলিউড 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: