ঢালিউডের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত আবারও সামাজিক মাধ্যমে রহস্য ছড়ালেন। দুবাই সফরের ঝলমলে মুহূর্তের মাঝেই দেওয়া একটি পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুকে কমলা রঙের শর্ট ড্রেস ও লাল ব্লেজারে একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন- ‘ভালোবাসা আমার তোমাকে…ssssssss, coming soon new blast।’ আর এই ‘ssssssss’ শব্দটিই নেটদুনিয়ায় তৈরি করেছে প্রশ্নের ঝড়।
অনেকেই ধারণা করছেন, এটি কোনো নতুন সিনেমা, মিউজিক ভিডিও কিংবা ব্যক্তিগত ঘোষণার ইঙ্গিত হতে পারে। তবে একাংশের নজর গেছে ‘S’ অক্ষরের দিকে। তাদের প্রশ্ন- এটি কি ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ঘিরেই কোনো বার্তা? কারণ তার নামের আদ্যক্ষরও ‘S’। মন্তব্য ঘরে কেউ সরাসরি জানতে চেয়েছেন, ‘sss মানে কি শাকিব ভাই?’
আরও পড়ুন
দুবাইয়ে অবস্থানকালে মিষ্টি জান্নাতের একাধিক ছবি ও ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। কখনো মরুভূমিতে উটের পিঠে চড়ে ঐতিহ্যবাহী সাজে, কখনো বিলাসবহুল লোকেশনে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন তিনি। একটি ভিডিওতে উটের সঙ্গে মজার ক্যাপশন দিয়ে লিখেছেন, সেটিকে বাংলাদেশে আনতে চান।
এর আগেও শাকিব খানকে ঘিরে আলোচনায় এসেছিলেন এই নায়িকা। ‘ডাক্তার মেয়ে’কে বিয়ের গুঞ্জনের সময় নিজেকে ইঙ্গিত করে পোস্ট দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। পরে সেটিকে ‘মজা’ বলে ব্যাখ্যা দেন।
বিনোদন অঙ্গনের অনেকে মনে করেন, রহস্যময় পোস্ট ও ইঙ্গিতপূর্ণ ক্যাপশন মিষ্টি জান্নাতের প্রচারণা কৌশলের অংশ। নতুন কোনো কাজের ঘোষণা দেওয়ার আগে আলোচনায় থাকার এটি এক ধরনের কৌশলও হতে পারে। তবে ‘নিউ ব্লাস্ট’ ঠিক কী- নতুন প্রজেক্ট, ব্যক্তিগত ঘোষণা নাকি আবারও কোনো চমক তা জানতে ভক্তদের অপেক্ষা করতেই হচ্ছে।
এএডি/