মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নতুন মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত আছে। নতুন প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করবেন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে

2026-02-16T13:23:33+00:00
2026-02-16T13:23:33+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
গণপূর্ত উপদেষ্টা
মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৩ পিএম 
গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। ছবি : সংগৃহীত
নতুন মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত আছে। নতুন প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করবেন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

এদিন সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিদায়ের সুর। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কেউ কেউ। অপরদিকে, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজনে তৎপর মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য অধিদফতর।


এরইমধ্যে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ড. নাসিমুল গণি স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছিলেন।  

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   গণপূর্ত উপদেষ্টা  মন্ত্রী  ধানমন্ডি  আদিলুর রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: