‘হান্নান-আসিফসহ জামায়াত-শিবির নেতাকর্মীদের ক্ষমা চাইতে হবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নোয়াখালীর হাতিয়া উপজেলাকে ঘিরে ছড়িয়ে পড়া একটি অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় ১১ দলীয় জোটভুক্ত

2026-02-16T13:42:21+00:00
2026-02-16T13:48:52+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
‘হান্নান-আসিফসহ জামায়াত-শিবির নেতাকর্মীদের ক্ষমা চাইতে হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪২ পিএম  আপডেট: ১৬.০২.২০২৬ ১:৪৮ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। ছবি : সংগৃহীত
নোয়াখালীর হাতিয়া উপজেলাকে ঘিরে ছড়িয়ে পড়া একটি অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় ১১ দলীয় জোটভুক্ত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র নির্বাচিত প্রতিনিধি ও নেতাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, হাতিয়া সংক্রান্ত যে অভিযোগটি ছড়ানো হয়েছিল, স্থানীয় পুলিশ প্রশাসন, চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী সেটি ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়েছে। তার ভাষ্য, একটি সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

নাছির উদ্দিনের বক্তব্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি নির্দিষ্ট সময় হাসপাতালে ভর্তি ছিলেন- এমন নথিপত্র রয়েছে। একই সময়ে অন্যত্র উপস্থিত থেকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগকে তিনি ‘যুক্তিবিরোধী’ বলে উল্লেখ করেন। ভৌগোলিক দূরত্ব ও যাতায়াতের সময় বিবেচনায় অভিযোগটির অসংগতি রয়েছে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন

এ প্রসঙ্গে তিনি সরাসরি এনসিপি থেকে নির্বাচিত এমপি হান্নান মাসুদ ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ সংশ্লিষ্টদের নাম উল্লেখ করে বলেন, জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা উচিত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি গুরুতর অপরাধের বিষয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করে উত্তেজনা তৈরির চেষ্টা হয়েছে।

অন্যদিকে নোয়াখালী জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার একটি ঘোষিত কর্মসূচি স্থগিত করেছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ চলছে।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও তদন্তের অগ্রগতি কী- তা স্পষ্ট না হলেও সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছে। বিশ্লেষকদের মতে, সংবেদনশীল অভিযোগ সামনে এলে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি নিরপেক্ষ তদন্ত ও প্রাতিষ্ঠানিক ব্যাখ্যাই হওয়া উচিত প্রধান ভরসা।

এএডি/


  বিষয়:   হান্নান  আসিফ  জামায়াত  শিবির  নেতাকর্মী  ক্ষমা  ছাত্রদল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: