প্যানক্রিয়াস টিউমারে আক্রান্ত অভিনেত্রী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢালিউডের এক সময়ের আলোচিত অভিনেত্রী শাহনূর গুরুতর স্বাস্থ্য জটিলতায় যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছেন। তার প্যানক্রিয়াসে টিউমার ধরা পড়েছে বলে জানা গেছে।

2026-02-16T15:58:50+00:00
2026-02-16T15:58:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
প্যানক্রিয়াস টিউমারে আক্রান্ত অভিনেত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৮ পিএম 
অভিনেত্রী শাহনূর। ছবি: সংগৃহীত
ঢালিউডের এক সময়ের আলোচিত অভিনেত্রী শাহনূর গুরুতর স্বাস্থ্য জটিলতায় যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছেন। তার প্যানক্রিয়াসে টিউমার ধরা পড়েছে বলে জানা গেছে। বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন তিনি এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

ঘনিষ্ঠ সূত্র জানায়, কিছুদিন ধরে শারীরিক অসুস্থতা অনুভব করায় চিকিৎসকের পরামর্শ নেন শাহনূর। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর প্যানক্রিয়াসে টিউমার শনাক্ত হয়। দ্রুত অস্ত্রোপচারের সুপারিশ করেছেন চিকিৎসকরা। তার চিকিৎসা হবে নিউইয়র্কের মাউন্ড হাসপাতালে। অ্যাপয়েন্টমেন্ট চূড়ান্ত হলেই এক-দু’দিনের মধ্যে অপারেশন সম্পন্ন হতে পারে বলে জানা গেছে।

অভিনেত্রী নিজেও সামাজিক মাধ্যমে অসুস্থতার বিষয়টি জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন। সেখানে তিনি জীবনে যদি অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়ে থাকেন, তার জন্য ক্ষমা চেয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে ব্যক্তিগত অর্জনের চেয়ে মানুষের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন

শাহনূর তার পোস্টে পথশিশু, প্রতিবন্ধী শিশু ও বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণদের প্রতি নিজের দায়বদ্ধতার কথাও তুলে ধরেন। মানুষের কল্যাণে কাজ করাই তার জীবনের বড় প্রাপ্তি- এমন বিশ্বাসের কথাও জানান।

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত জিদ্দি সন্তান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে পরিচালক সুচন্দা নির্মিত হাজার বছর ধরে সিনেমায় ‘আম্বিয়া’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। নায়ক রিয়াজের বিপরীতে তার রসায়নও ছিল আলোচনায়।

বর্তমানে অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা এই অভিনেত্রীর জন্য দেশ-বিদেশের ভক্ত ও সহকর্মীরা প্রার্থনা করছেন। দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরবেন- এমন প্রত্যাশাই সবার।

এএডি/


  বিষয়:   প্যানক্রিয়াস টিউমার  আক্রান্ত  অভিনেত্রী  শাহনূর 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: