ডা. রফিককে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার

2026-02-16T17:13:13+00:00
2026-02-16T17:13:13+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
ডা. রফিককে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ১৩৭)
সোমবার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডা. মোহাম্মদ রফিকুল ইসলামকে দেখতে যান বিএনপি মহাসচিব।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আসেন বিএনপি মহাসচিব। বিএমইউর কেবিন ব্লকে ডা. রফিকুল ইসলামের পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেন। 

এ সময় বিএমইউ’র মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা প্রমুখ উপস্থিত ছিলেন। 


এর আগে, গত রোববার তাকে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ ডেজ এম জাহিদ হোসেন। 

হাসপাতাল ও দলীয় সূত্রে জানা গেছে, ডা. রফিকুল ইসলামের চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক দল তার সার্বিক শারীরিক অবস্থা নিয়মিত পর্যালোচনা করছেন। 

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ডা. রফিকুল ইসলাম। তার চিকিৎসায় গত ১৫ ফেব্রুয়ারি ১৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ডা. রফিক  হাসপাতাল  মির্জা ফখরুল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: