সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী এক সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালককে গ্রেফতার করেছে র‍্যাব।সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি জানান

2026-02-16T18:13:10+00:00
2026-02-16T18:13:10+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৩ পিএম 
গ্রেফতারকৃত অভিযুক্ত ট্রাকচালক হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী এক সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালককে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি জানান র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামি।

Advertisement
এর আগে গতকাল সোমবার দিবাগত গভীর রাতে বিশেষ অভিযানে লালমনিরহাট থেকে অভিযুক্ত ট্রাকচালক হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। 

হাবিবুর রংপুরের পীরগাছা উপজেলার নুরুজ্জামান মিয়ার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সকালে নিহত সাবেক সেনাসদস্য মো. নজরুল ইসলাম নিজ বাড়ি থেকে কুড়িগ্রাম শহর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কুড়িগ্রাম পৌরসভার তারামন বিবি চৌরাস্তা এলাকায় পৌঁছামাত্র নাগেশ্বরী থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক তার বাইকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে নজরুল ইসলাম ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।


এ ঘটনায় নিহতের ভাই মো. এনামুল হক বাদী হয়ে সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা করেন (মামলা নং-১৫)।

এতে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর একটি চৌকস দল অভিযানে নামে এবং অভিযুক্ত ট্রাকচালক হাবিবুরকে গ্রেফতার করে।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামি জানান, এ ধরনের সহিংস ও বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। 

এফআর
  বিষয়:   কুড়িগ্রাম  সাবেক সেনাসদস্য  নিহত  ঘটনা  ট্রাকচালক  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: