ভারতের বিপক্ষে হারায় পাকিস্তানে টিভি ভাঙচুর

ক্রীড়া ডেস্ক

খেলা

এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ কোথাও ভারতের বিপক্ষে পাত্তা পাচ্ছে না পাকিস্তান। গতকাল রোববার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে

2026-02-16T18:54:35+00:00
2026-02-16T18:54:35+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
ভারতের বিপক্ষে হারায় পাকিস্তানে টিভি ভাঙচুর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ কোথাও ভারতের বিপক্ষে পাত্তা পাচ্ছে না পাকিস্তান। গতকাল রোববার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে সূর্যকুমারের দল। 

টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৮ ওভারে ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে উঠে যায় ভারত।

ভারতের বিপক্ষে পাকিস্তানের পরাজয়ের পর টিভি ভাঙচুর করেন পাকিস্তানি সমর্থকরা। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের জার্সি পরা সমর্থকরা টিভি মাটিতে আছাড় মারার পর ব্যাট দিয়ে বারবার আঘাত করছেন। দলের বাজে পারফরম্যান্সে হতাশা থেকেই এমন প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে।


ম্যাচটি দেখতে প্রেমাদাসা স্টেডিয়াম ছিল ‘হাউসফুল’। উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক রহিত শর্মাসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। 

তবে পাকিস্তানের দ্রুত উইকেট পতনের মাঝে মহসিন নাকভিকে ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ত্যাগ করতে দেখা যায়। এমন একটি ভিডিওও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দলের ৯ বারের দেখায় ৮ বারই জয় পেয়েছে ভারত। 

সময়ের আলো/এআর


  বিষয়:   ভারত  পাকিস্তান  টিভি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: