৪৫০ ট্রাকে তেল, চিনি, ডাল, ছোলা ও খেজুর বিক্রি করবে টিসিবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশে ২০ দিন ট্রাকে করে পণ্য বিক্রি (ট্রাক সেল) শুরু করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন

2026-02-16T19:27:10+00:00
2026-02-16T19:27:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
৪৫০ ট্রাকে তেল, চিনি, ডাল, ছোলা ও খেজুর বিক্রি করবে টিসিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৭ পিএম 
প্রতীকী ছবি
পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশে ২০ দিন ট্রাকে করে পণ্য বিক্রি (ট্রাক সেল) শুরু করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ বিক্রি কার্যক্রম শুরু হবে। যা চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত।

জানা গেছে, রোজায় টিসিবির নিয়মিত পণ্য তেল, ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও বিক্রি করা হবে। ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমেও পণ্য বিক্রি করবে টিসিবি। আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে টিসিবি। 

বিবৃতিতে বলা হয়, টিসিবির ট্রাক থেকে একজন ক্রাতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি ছোলা, এক কেজি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। 

এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১১৫ টাকা। প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও খেজুরের দাম ১৬০ টাকা।

টিসিবি জানায়, সারা দেশে মোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে প্রতিদিন (শুক্রবার ও ছুটির দিন ছাড়া) নিম্নআয়ের মানুষের জন্য এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে ৪০০ জনের জন্য পণ্য বরাদ্দ থাকবে। এভাবে ট্রাকসেলের মাধ্যমে প্রায় ৩৫ লাখ ভোক্তার কাছে ২৩ হাজার টন পণ্য বিক্রি করা হবে। যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।


টিসিবি আরও জানিয়েছে, প্রতিদিন ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৫০টি জায়গায় ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। এ ছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ২০টি, অপর সাতটি মেট্রোপলিটন এলাকায় ১৫টি করে এবং বাকি ৫৫টি জেলায় পাঁচটি করে ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি বলেছে, সারা দেশে এখন পর্যন্ত ৬৬ লাখ স্মার্ট পরিবার কার্ড সক্রিয় রয়েছে। তারাও রোজার মাসে নির্দিষ্ট সরবরাহকারীর কাছ থেকে টিসিবির পণ্য কিনতে পারবে। স্মার্ট পরিবার কার্ডধারীদের কাছে চলতি ফেব্রুয়ারি মাসে প্রায় ৪০ হাজার ৩০০ টন এবং আগামী মার্চ মাসে প্রায় ৩৩ হাজার টন পণ্য বিক্রি করা হবে।

এফআর


  বিষয়:   রমজান  পণ্য  ট্রাক  তেল  চিনি  ডাল  ছোলা  খেজুর  বিক্রি  টিসিবি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: