ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সাফায়েত আব্দুল্লাহ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি

2026-02-16T20:36:03+00:00
2026-02-16T20:36:03+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৬ পিএম 
ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সাফায়েত আব্দুল্লাহ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাঘাজীর দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফায়েত উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া গ্রামের বাকর আলী মিয়াজির বাড়ির সালাহউদ্দিনের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সাফায়েত পেলাঘাজী দিঘী এলাকায় মহাসড়কের পাশে মেলায় যাচ্ছিল। এ সময় বিবিরহাটগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ শাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   ফটিকছড়ি  মোটরসাইকেল  শিশুর মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: