খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) সাহাবউদ্দিন আহমেদ বীর উত্তমের মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হওয়ায় নতুন কমিটি গঠন

2026-02-16T21:34:48+00:00
2026-02-16T21:34:48+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) সাহাবউদ্দিন আহমেদ বীর উত্তমের মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকার ৩০ নম্বর রোডের ৪২৪ নম্বর বাড়ির ৭ম তলায় মেজর (অব.) এটিএম হাসিবদুল হোসেন বীর বিক্রমের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

Advertisement
সভায় উপস্থিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে মেজর (অব.) এটিএম হাসিবদুল হোসেন বীর বিক্রমকে চেয়ারম্যান এবং আলহাজ্ব মো. শাহজাহান কবির বীর প্রতীককে মহাসচিব নির্বাচিত করা হয়েছে।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন,

ভাইস চেয়ারম্যান : গোলাম আজাদ বীর প্রতীক, মাহবুব এলাহী রঞ্জু বীর প্রতীক ও মিজানুর রহমান খান বীর প্রতীক।

যুগ্ম মহাসচিব : অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক।

সাংগঠনিক সচিব : মো. মহসীন আলী সরদার বীর প্রতীক।

অর্থ সচিব : আনোয়ার হোসেন বীর প্রতীক।

দপ্তর সচিব : নুর উদ্দিন আহমেদ বীর প্রতীক।

সমাজকল্যাণ ও পুনর্বাসন সচিব : বজলুল মাহমুদ বীর প্রতীক।

প্রচার ও সাহিত্য-সাংস্কৃতিক বিষয়ক সচিব মোজাম্মেল হক বীর প্রতীক।

কার্যকরী সদস্য : মো. মমিন উল্লাহ পাটোয়ারী বীর প্রতীক, কাজী জয়নাল আবেদীন বীর প্রতীক, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক এবং সৈয়দ রেজোয়ান আলী বীর প্রতীক।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও ঐক্যবদ্ধভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়। নতুন কমিটি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সময়ের আলো/এআর
  বিষয়:   অ্যাসোসিয়েশন  কার্যনির্বাহী  কমিটি 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: