চট্টগ্রামে খুলল আওয়ামী লীগের কার্যালয়

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ে উত্তর জেলা আওয়ামী লীগের বন্ধ কার্যালয় খুলে দিয়েছে দলটির নেতাকর্মীরা। এসময় দুই কর্মীর

2026-02-16T21:58:46+00:00
2026-02-16T22:14:50+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে খুলল আওয়ামী লীগের কার্যালয়
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৮ পিএম  আপডেট: ১৬.০২.২০২৬ ১০:১৪ পিএম
চট্টগ্রামে খুলল আওয়ামী লীগ কার্যালয়। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ে উত্তর জেলা আওয়ামী লীগের বন্ধ কার্যালয় খুলে দিয়েছে দলটির নেতাকর্মীরা। এসময় দুই কর্মীর বিজয়সূচক (ভি) চিহ্ন দেখানো একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

জানা গেছে, চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন এলাকায় অবস্থিত দোস্ত বিল্ডিং নামে পুরোনো একটি ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের অফিস আছে। সেই ভবনে আছে উত্তর জেলা আওয়ামী লীগের অফিস। জুলাই অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই অফিসটিও বন্ধ ছিল। 

তবে সোমবার (১৬ ফেব্রুয়ারি) হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসটি খুলে দেয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি কখন করা হয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, সোমবার কোন এক সময় সেটি ধারণ করা। 

এতে দেখা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে উত্তর জেলা আওয়ামী লীগের অফিস খুলে দেয়া হচ্ছে। দুই কর্মীকে ভি চিহ্ন প্রদর্শন করতেও দেখা গেছে।

এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। 


চট্টগ্রাম-৮ আসনের এনসিপির প্রার্থী জোবাইরুল হাসান আরিফ ফেসবুক পোস্টে বলেন, বিএনপি সরকার গঠন শুরু করতে না করতেই নানান জায়গায় আওয়ামী লিগরা নিষিদ্ধ ঘোষিত অফিস খোলা শুরু করেছে। এর ধারাবাহিকতায় আজকে (সোমবার) চট্টগ্রাম উত্তর জেলার লীগের লোকজন অফিস খুলেছে। এতে আমাদের দুইটা সিদ্ধান্ত বিএনপির আমাদের জানানো দরকারি বলে মনে করি। এক. বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করবে কিনা আওয়ামী লীগ নামে। নাকি ভিতরে ভিতরে বাঙালি জাতীয়তাবাদীদের বাংলাদেশি জাতীয়তাবাদী বানাবে। দুই. আওয়ামী প্রশ্ন ডিল করার সময় বিএনপি ছাত্রজনতার সাথে থাকবে কিনা। নাকি নিষিদ্ধ ঘোষিত লীগের হয়ে খেলবে। 

তিনি আরও বলেন, যত দ্রুত এগুলোর জবাব পাওয়া যায়— তত দ্রুত অ্যাকশনে মনোনিবেশ করতে পারবে ছাত্রজনতা।

এফআর
  বিষয়:   চট্টগ্রাম  খুলল  আওয়ামী লীগ  কার্যালয় 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: