এবার পুরান ঢাকায় আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর পুরান ঢাকার আগামাসি লেনের জুতার কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টার কিছু আগে সাততলা ভবনের

2026-02-16T23:47:22+00:00
2026-02-16T23:53:05+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
এবার পুরান ঢাকায় আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৭ পিএম  আপডেট: ১৬.০২.২০২৬ ১১:৫৩ পিএম
পুরাতন ছবি
রাজধানীর পুরান ঢাকার আগামাসি লেনের জুতার কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টার কিছু আগে সাততলা ভবনের ৪ তলায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১০টা ৪৫ মিনিটে আগামাসি লেনের ওই ভবনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা চলছে।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

/এমএইচআর 
  বিষয়:   পুরান ঢাকা  আগুন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: