কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর কারওয়ান বাজারে একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।সোমবার (১৬

2026-02-17T01:16:35+00:00
2026-02-17T01:53:05+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৬ এএম  আপডেট: ১৭.০২.২০২৬ ১:৫৩ এএম
কারওয়ান বাজারে একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সময়ের আলো
রাজধানীর কারওয়ান বাজারে একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে ১১টার দিকে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও ৫টি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের সদরদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, কারওয়ান বাজার কাঠপট্টিতে ১টি পাঁচ তলা ভবনের (L আকৃতির) বিভিন্ন ফ্লোরে (৩য়, ৪র্থ ও ৫ম কোন কোন অংশে) আগুন লেগেছে।

ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের ভাষ্যমতে- ২য় থেকে ৫ তলায় হাগিজ ডায়াপার-এর গোডাউন রয়েছে। আশপাশে কাঠের গোডাউন রয়েছে।
আগুন নির্বাপণের পর বিস্তারিত জানানো যাবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তালহা বিন জসিম বলেন, রাজধানীর আগামাসি লেনেও রাত ১০টা ৪৫ মিনিটে একটি জুতার কারখানায় আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৭তলা ভবনের ৪ তলায় এই আগুন লাগে। ঘটনাস্থলে আমাদের ৩টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।

/এমএইচআর 



  বিষয়:   কারওয়ান  বাজার  আগুন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: