বিশেষ দৃশ্যে তামান্নার ‘না’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

‘দ্য ব্যাড‌স অব বলিউড’ সিনেমায় ‘গফুর’ গানে নেচে ঝড় তুলেছেন তামান্না ভাটিয়া। এর আগে ‘আজ কী রাত’, ‘কাবালা’র মতো আইটেম

2026-02-17T04:03:27+00:00
2026-02-17T04:03:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
বিশেষ দৃশ্যে তামান্নার ‘না’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৩ এএম 
তামান্না ভাটিয়া। ফাইল ছবি
‘দ্য ব্যাড‌স অব বলিউড’ সিনেমায় ‘গফুর’ গানে নেচে ঝড় তুলেছেন তামান্না ভাটিয়া। এর আগে ‘আজ কী রাত’, ‘কাবালা’র মতো আইটেম গানের সঙ্গে নেচেও নজর কেড়েছিলেন তিনি। নাচের মতোই অভিনয়েও প্রশংসিত হয়েছেন। দক্ষিণের সিনেমার পাশাপাশি বলিউডের ‘দ্য লাস্ট স্টোরিজ’ সিনেমায় তার অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। সেই সিনেমায় যৌনতার দৃশ্যে দেখা গিয়েছিল তামান্নাকে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি তেমন কোনো ঘনিষ্ঠ দৃশ্যে কখনো অভিনয় করেননি। 

অভিনেত্রী বলেন, আমার ক্যারিয়ারে আমি তেমন কোনো অন্তরঙ্গ দৃশ্যই করিনি। সামান্য কিছু করেছি হয়তো। ইচ্ছাকৃতই কি এই সিদ্ধান্ত? উত্তরে তামান্না জানান, তিনি উদ্দেশ্যপ্রণোদিতই এমন দৃশ্য থেকে দূরে থেকেছেন। একই সঙ্গে তিনি বলেন, এই ইন্টারনেটের যুগে সবাই প্রচুর পরিমাণে নানা ধরনের কনটেন্ট দেখছেন।

তামান্না চান না, একজন অভিনেত্রী হিসেবে ভয় বা দ্বিধা যেন তার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়। নিজের মানসিকতার কথা প্রকাশ করে তিনি বলেন, একজন অভিনেত্রী হিসেবে আমি চাই না, কোনো কিছু আমাকে আটকে রাখুক। তার মতে, চুম্বনের মতো দৃশ্য গল্পের প্রয়োজনে হলে চিত্রনাট্যের অংশ হিসেবেই দেখা উচিত। তিনি বিশ্বাস করেন, সময়ের সঙ্গে ছবিরও এগিয়ে যাওয়া প্রয়োজন।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি নাচের জন্যও বড় অঙ্কের পারিশ্রমিক নেন তামান্না। গত বছরের শেষে গোয়ার এক সমুদ্রসৈকতে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী। অভিনেত্রী বর্ষবরণের সেই রাতে ৬ মিনিটের একটি নৃত্য পরিবেশনা করতে নেন ৬ কোটি টাকা।
  বিষয়:   তামান্না ভাটিয়া 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: