শপথ অনুষ্ঠানে যোগ দিলেন জোবাইদা-জাইমা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ

2026-02-17T12:19:37+00:00
2026-02-17T12:19:37+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
শপথ অনুষ্ঠানে যোগ দিলেন জোবাইদা-জাইমা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৯ পিএম 
জোবাইদা রহমান ও জাইমা রহমান। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে তারেক রহমানের সঙ্গে শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। 


আজ সকাল ১০টা ৪২ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ পড়ানো হয়। জানা যায়, এবারের সংসদে বিএনপি জোটের ২১২ জন, জামায়াত ঐক্যের ৭৭ জন, স্বতন্ত্র ৭ জন এবং ইসলামী আন্দোলনের একজন নির্বাচিত সদস্য রয়েছেন। 


/ইউএমএইচ
  বিষয়:   জোবাইদা রহমান  জাইমা রহমান  শপথ অনুষ্ঠান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: