কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচিত এমপি ও বিএনপি ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিকেলে ধর্মমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।
তিনি কুমিল্লা-৩ আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এবারে নির্বাচনে কায়কোবাদ ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট।
/এমএইচআর