প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৪ পিএম আপডেট: ১৭.০২.২০২৬ ২:০১ পিএম
সংগৃহীত ছবিফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়াতুল্লাহর (রহ.) বংশধর পীর হাসিব উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। তিনি বাহাদুরপুর পীর মঞ্জিলের বর্তমান পীর আবদুল্লাহ মোহাম্মদ হাসানের বাবা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে রাজধানীর আসগর আলী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
হাসিব উদ্দিন আহমেদের বাবার নাম মোহসেন উদ্দিন আহমাদের (দুদু মিয়া)।
মঙ্গলবার বাদ মাগরিব বাহাদুরপুর পীর মঞ্জিলে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
হাসিব উদ্দিন আহমেদ শিবপুর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার ভাতিজা সাইদ উদ্দিন হানজালা এবারের নির্বাচনে মাদারীপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সময়ের আলো/আআ