এমপিদের শপথ পাঠের পর যা বললেন মামুনুল হক

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ পাঠের পর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এক রহস্যময় স্ট্যাটাস

2026-02-17T14:10:00+00:00
2026-02-17T14:10:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
এমপিদের শপথ পাঠের পর যা বললেন মামুনুল হক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১০ পিএম 
মাওলানা মামুনুল হক। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ পাঠের পর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে রহস্যময় বার্তা দেন তিনি। ফেসবুক পোস্টে মামুনুল হক বলেন, এ জন্যই আমরা গণভোট আগে চেয়েছিলাম! 

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় ধাপে শপথগ্রহণ করেছেন জামায়াত ও স্বতন্ত্র সংসদ সদস্যরা (এমপি)। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় দেশি ও বিদেশি অতিথিরা শপথ অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে, প্রথম ধাপে শপথগ্রহণ করেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। তারা বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে শপথগ্রহণ করেন।

/ইউএমএইচ


  বিষয়:   মামুনুল হক  এমপি  শপথ পাঠ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: