শিক্ষামন্ত্রী হয়ে সবার দোয়া চাইলেন মিলন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলনশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।নতুন দায়িত্ব পালনে তিনি সবার দোয়া কামনা

2026-02-17T15:15:42+00:00
2026-02-17T15:15:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শিক্ষামন্ত্রী হয়ে সবার দোয়া চাইলেন মিলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৫ পিএম 
আ ন ম এহসানুল হক মিলন। ছবি : সংগৃহীত
চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। নতুন দায়িত্ব পালনে তিনি সবার দোয়া কামনা করছেন। 

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘দোয়া করবেন, যেন দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারি।’ এহসানুল হক মিলন জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মিলন বলেন, এই মুহূর্তে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করছি। আজ যদি তিনি বেঁচে থাকতেন, আমাদের সবার আরও ভালো লাগত। আজ ভেতরে শপথ নিয়েছি। প্রথম দিনই আমাদের বলা হয়েছে, দায়িত্ব সুচারুভাবে পালন করতে হবে।

প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আ ন ম এহসানুল হক মিলন বিজয়ী হন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট।


/এমএইচআর 



  বিষয়:   শিক্ষামন্ত্রী  মিলন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: