মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তিন নারী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন তিন নারী সংসদ সদস্য (এমপি)। তারা হলেন- আফরোজা খানম রিতা, ফারজানা শারমিন পুতুল ও

2026-02-17T15:35:15+00:00
2026-02-17T15:35:36+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তিন নারী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৫ পিএম  আপডেট: ১৭.০২.২০২৬ ৩:৩৫ পিএম  (ভিজিট : ৭৯)
শামা ওবায়েদ, ফারজানা শারমিন পুতুল এবং আফরোজা খানম রিতা (বাঁ থেকে) । কোলাজ : সময়ের আলো
বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন তিন নারী সংসদ সদস্য (এমপি)। তারা হলেন- আফরোজা খানম রিতা, ফারজানা শারমিন পুতুল ও শামা ওবায়েদ।

তাদের মধ্যে রিতা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নেবেন। অন্যদিকে পুতুল ও শামা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হন রিতা।

নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েন ফারজানা শারমিন পুতুল (৪১)। রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে একমাত্র বিজয়ী নারী প্রার্থীও তিনি।

বিএনপির প্রভাবশালী সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের উত্তরসূরি শামা ওবায়েদ ফরিদপুর-২ আসন থেকে জয়ী হয়েছেন।

/এমএইচআর 



  বিষয়:   মন্ত্রী  নারী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: