নতুন সরকারের শপথে উপস্থিত থাকছেন যারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও উচ্চ

2026-02-17T15:50:39+00:00
2026-02-17T15:50:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নতুন সরকারের শপথে উপস্থিত থাকছেন যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫০ পিএম 
নতুন সরকারের শপথে উপস্থিত থাকছেন যারা। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেখানে প্রতিবেশী দেশগুলোর প্রখ্যাত অতিথিরা অংশ নিচ্ছেন, যা বাংলাদেশের আঞ্চলিক গুরুত্ব এবং নতুন সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা তুলে ধরে।

এর আগে আজ সকালে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ নেওয়ার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। ওই বৈঠকে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে।

এদিকে নতুন সরকারের শপথে যোগ দেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রী ও ভারতের স্পিকার নেপালের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ঢাকায় যুক্তরাজ্য, তুরস্ক, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা।

ঢাকা এসে পৌঁছেছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী। শপথ অনুষ্ঠানে অংশ নিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মাও ঢাকায় এসে পৌঁছেছেন। আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

এ ছাড়া ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে আজ বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। ভুটান দূতাবাস থেকে সকালে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি নেপাল সরকারের পক্ষে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন। এ ছাড়াও ভারতের প্রতিনিধি হিসেবে শপথে যোগ দেবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।

বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গতকাল সোমবার দুপুর থেকে আজ ভোর পর্যন্ত যুক্তরাজ্য, তুরস্ক, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেছেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।

বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত শনিবার চীন, জাপান, ভারত, পাকিস্তানসহ ১৪ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। অন্য দেশগুলো হচ্ছে সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ ও ভূটান।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বিএনপি  তারেক রহমান  শপথ  সময়ের আলো  দক্ষিণ এশিয়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: