ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি জোট সরকার গঠন করছে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান ও উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ বাংলাদেশে এসেছেন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে এবার ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শেরিং টোবগে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
এর আগে, মঙ্গলবার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি ও ভারতের পরররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত শনিবার চীন, জাপান, ভারত, পাকিস্তানসহ ১৪ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।
সময়ের আলো/এনএ