প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২১ পিএম আপডেট: ১৭.০২.২০২৬ ১১:১০ পিএম
টিসিবির ট্রাক সেল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্ম কর্তমোা মোস্তাফিজুর রহমান। ছবি : সময়ের আলোসিরাজগঞ্জের কাজিপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিম্ন আয়ের প্রান্তিক জনগণের জন্য পূর্ব নির্ধারিত স্থানে সপ্তাহে ১দিন ট্রাক সেল শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
১৭ ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদ মাঠে ট্রাক সেল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
এ সময় তিনি জানান, উপজেলা সদরে ২০০ এবং সদর ইউনিয়নের মেঘাই বাজার এলাকায় আরও ২০০ মোট ৪০০ টি নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের প্যাকেজ বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতিটি প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৫৯০ টাকা। এবং প্যাকেজে থাকছে; ১) ২কেজি মুসুরির ডাল, ২) ১কেজি খেজুর, ৩) ২ লিটার সয়াবিন তেল, ৪) ১কেজি চিনি ও ৫) ১কেজি বুট বা ছোলা।
উল্লেখ্য, টিসিবির এই কার্যক্রম পুরো রমজান মাসে সপ্তাহে একবার উপজেলার বিভিন্ন নির্ধারিত স্থানে চলবে।
সময়ের আলো/জোআই